রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিকের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মান যাচাইয়ের নির্দেশ

  • আপডেট টাইম : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২৬১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মান যাচাইয়ের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রশিক্ষণ নেয়া শিক্ষকদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে মান যাচাই করা হবে বলে এক অফিস আদেশে জানিয়েছে অধিদফতর।

আজ সোমবার (১২ জুলাই) এ সংক্রান্ত একটি অফিস আদেশ প্রকাশিত হয়েছে।

এর আগে প্রশিক্ষণ নেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মান যাচাইয়ে অনলাইনে বিশেষ সেশন পরিচালনার নির্দেশ দিয়েছিল ডিপ্লোমা ইন প্রাথমিক এডুকেশন (ডিপিএড) বোর্ড। ৭ জুলাই প্রকাশিত ওই আদেশে দেশের প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপারিনটেনডেন্টদের শিক্ষকদের মান যাচাইয়ে নির্দেশনা দেয়া হয়েছিল।

ওই নির্দেশনার পর অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষকদের মান যাচাইয়ের নির্দেশ দিল প্রাথমিক শিক্ষা অধিদফতরও।

অধিদফতরের আদেশে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতিতে ডিপিএড ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রশিক্ষণ মুখোমুখি ও অনলাইনে মিশ্র পদ্ধতিতে হয়েছে। অনলাইনে চূড়ান্ত মৌখিক পরীক্ষার মাধ্যমে কোর্স সম্পন্ন হয়েছে। বিভিন্ন পিটিআইর প্রশিক্ষণার্থীদের চূড়ান্ত মৌখিক পরীক্ষা পর্যবেক্ষণকালে প্রশিক্ষণের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষক-মান সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা আবশ্যক।

ডিপিএড প্রশিক্ষণার্থীদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ টার্মের মাধ্যমে শিক্ষক-মান অর্জন করার জন্য সুস্পষ্ট নির্দেশনা রয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়।

ডিপিএড প্রশিক্ষণার্থীরা শিক্ষক-মান সম্পর্কে কতটুকু অর্জন করতে পেরেছেন, তা যাচাইয়ের মাধ্যমে ‘শিক্ষক-মান’ তথ্য ও অনুশীলন (উদাহরণসহ) বিষয়ে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে হাতে লেখা একটি পূর্ণদৈর্ঘ্য অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে।

অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ এবং আগামী ৩১ জুলাইয়ের মধ্যে একটি প্রতিবেদন পাঠাতে নির্দেশনা দেয়া হয়েছে পিটিআই সুপারিনটেনডেন্টদের। বিষয়টি নিশ্চিত করতে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিকে (নেপ) অনুরোধ জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com