সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

আগামীকাল থেকে ৮ দিন অভ্যন্তরীণ ফ্লাইট চলবে

  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২৩০ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : চলমান কঠোর লকডাউন শিথিল করায় সরকার ১৫ জুলাই থেকে আট দিনের জন্য সমস্ত অভ্যন্তরীণ গন্তব্যে বিমান চলাচল পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ (সিএএবি) জারি করা বিমান পরিবহন সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, এর আগে স্থানীয় রুটে স্থগিতকৃত সকল প্রতিষ্ঠানের সব ধরনের বিমান চলাচলের নিষেধাজ্ঞা ১৫ জুলাই বিএসটি ০০:০১ থেকে ২৩ জুলাই ০০:০৬ বিটিএস পর্যন্ত তুলে নেয়া হয়েছে।

এতে আরো বলা হয়েছে, ২৩ জুলাই ভোর ৬টা থেকে ৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সকল এয়ার অপারেটরের সকল ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে।

মেডিভেক, মানবিক সাহায্য ও ত্রাণ কাজের এবং পণ্যবাহী বিমানগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলে এতে বলা হয়।

সিএএবি বিমান অপারেটরদের এই ধরনের ফ্লাইটের জন্য যাত্রী, ক্রু, সরঞ্জাম এবং এয়ারক্রাফ্ট এবং গ্রাউন্ট ফ্লাইটে স্ট্যান্ডার্ড রোগ জীবানু শুন্যকরণ, স্যানিটাইজেশন এবং সামাজিক দূরত্ব পদ্ধতি কঠোরভাবে বজায় রাখতে ও অনুসরণ করতে বলা হয়েছে।

এদিকে, রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং আরও দুটি অপারেশনাল প্রাইভেট ক্যারিয়ার – ইউএস-বাংলা এয়ারলাইন এবং নভোএয়ার এই পুনরায় শুরুর জন্য ফ্লাইটের সময়সূচি ঘোষণা করেছে।

১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন চট্টগ্রামে পাঁচটি, দুটি কক্সবাজার, সাতটি সৈয়দপুর, ছয়টি করে যশোর এবং চারটি করে সিলেট, বরিশাল ও রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করবে বলে বিমান সংস্থার মুখপাত্র জানিয়েছেন।

বিমান সংস্থার কর্মকর্তারা জানান, একই সময়ে নভোএয়ারের বিমান প্রতিদিন ছয়টি করে চট্টগ্রাম, সৈয়দপুর ও যশোর, চারটি করে বারিশাল, তিনটি সিলেট এবং দুটি কক্সবাজারে চলাচল করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com