শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত ভালুকায় বাসের ধাক্কায় নিহত ২, আহত ৬ ঈদুল ফিতর:দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী সুন্দরবনের গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি মদ জব্দ খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

এসএসসি-এইচএসসিতে অটোপাস নয়, এমসিকিউ পরীক্ষা অভিভাবকদের

  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অটোপাস না দিয়ে পরীক্ষার নেয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা। সেক্ষেত্রে রচনামূলক বা সৃজনশীল প্রশ্ন বাদ দিয়ে বিকল্প পদ্ধতি হিসেবে এমসিকিউ পরীক্ষা নেয়ার পরামর্শ তাদের।

মঙ্গলবার অভিভাবক ঐক্য ফোরামের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হলে বা শিক্ষাপ্রতিষ্ঠান না খুলতে পারলে সরাসরি পরীক্ষা নেয়ার জন্য নভেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। কোনোভাবেই অটোপাস দেয়ার ঘোষণা দেয়া যাবে না।

অভিভাবক ঐক্য ফোরামের দাবি—প্রয়োজনে সাবজেক্ট (বিষয়) কমিয়ে, পরীক্ষার মোট নম্বর ও সময় কমিয়ে প্রতি বিষয়ের জন্য ৫০ নম্বর নির্ধারণ করে এবং পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করে স্ব-স্ব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা নিতে হবে।

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর পর সব পাবলিক পরীক্ষা তথা এসএসসি ও এইচএসসি পরীক্ষা এভাবে নেয়া হয়েছিল বলে স্মরণ করিয়ে দেন অভিভাবকরা।

তাদের বিবৃতিতে আরও বলা হয়, চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদেরকে জরুরিভিত্তিতে করোনা ভ্যাকসিন দেয়া প্রয়োজন। ভ্যাকসিন দেয়ার পরই পরীক্ষার আয়োজন করা হোক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com