শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

বাড্ডা থেকে অস্ত্র-মাদকসহ গ্রেফতার দুইজন রিমান্ডে

  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডা এলাকা থেকে অস্ত্র, গুলি ও হেরোইনসহ গ্রেফতার দুইজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন—সায়হাম আহমেদ মুন্না ও জুয়েল।

আজ বুধবার (১৪ জুলাই) দুই আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর বাড্ডা থানায় অস্ত্র আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

এর আগে মঙ্গলবার বিকেলে রাজধানীর বাড্ডার পশ্চিম পদরদিয়া এলাকা হতে সায়হাম আহমেদ মুন্নাকে অস্ত্রসহ গ্রেফতার করে বাড্ডা থানা পুলিশের একটি টিম। এ সময় তার দেহ তল্লাশি করে ১টি পিস্তল ও ১টি ম্যাগজিন জব্দতালিকা মূলে উদ্ধার করে।

পরবর্তীতে মুন্নাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার দেয়া তথ্যমতে, বেলা সোয়া পাঁচটায় বাড্ডার পূর্বাচল ২৬ নং লেন এলাকা থেকে জুয়েলকে গ্রেফতার করা হয়।

এ সময় জুয়েলের কাছ থেকে দুই রাউন্ড গুলি ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে বাড্ডা থানায় অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com