সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

এক সাক্ষাৎকারে প্রভাসের প্রশংসা করেছেন কৃতি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ২৪২ বার পঠিত

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। ফিল্মি ব্যাকগ্রাউন্ড না থাকার পরেও কঠোর পরিশ্রম ও অভিনয় গুণে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। বর্তমানে তার হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে।

‘বাহুবলি’ সিনোখ্যাত প্রভাসের বিপরীতে অভিনয় করছেন কৃতি। ‘আদিপুরুষ’ সিনেমায় জুটি বাঁধছেন তারা। এক সাক্ষাৎকারে প্রভাসের প্রশংসা করেছেন কৃতি। এতে এই অভিনেতার গোপন তথ্য ফাঁস করেছেন তিনি।

কৃতি স্যানন বলেন, “প্রভাসের সঙ্গে কাজ করতে অনেক মজা। আমাকে বলা হয়েছিল তিনি অনেক লাজুক, বেশি কথা বলেন না। কিন্তু আমার কাছে এর উল্টোটা মনে হয়েছে। যখন তাকে ‘হাই’ বলে কথা শুরু করি, তিনি লাজুকভাবে ‘হাই’ বলেন। কিন্তু যখন সেটে এসে কথা শুরু করি, আমার মনে হয়েছে তিনি খুবই কথা বলেন। হাসিখুশি থাকেন। তিনি খাবার পছন্দ করেন, আমিও তাই। এটি খুবই মজার বিষয়।”

এই অভিনেত্রী আরো বলেন, ‘শুটিং সেটে আমরা অনেক মজার খাবার খাই। প্রভাস খুবই হাসিখুশি ও চমৎকার মানুষ। পরিচালক কাট বলার পর সেটে একজন গল্প ও মজা করছেন এটি অনেক ভালো লাগে। তার জন্য আমরা সেটে এই মজাগুলো পাই। এখন পর্যন্ত সবকিছু অনেক ভালো লাগছে।’

‘আদিপুরুষ’ পরিচালনা করছেন ওম রাউত। এতে রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস। সীতা চরিত্রে আছেন কৃতি স্যানন। রাবণ চরিত্রে দেখা যাবে সাইফ আলী খানকে। সিনেমাটি তিন ভাগে নির্মাণ হবে। এটি প্রযোজনা করছে টি-সিরিজ। ২০২২ সালের ১১ আগস্ট সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com