বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে ১,৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার শিল্পকলা একাডেমির বর্ণাঢ্য আয়োজন ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’ আইনের রক্ষক না ভঙ্গকারী পুলিশ সদস্য হৃদয় কুমারের বিরুদ্ধে ইয়াবা বাণিজ্যের অভিযোগ নগর জুড়ে তোলপাড় উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি

প্রবাসীকল্যাণ ব্যাংকের নতুন ৩ শাখা উদ্বোধন

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ২৪৮ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও সরাইল উপজেলায় এবং চাঁদপুরের মতলব উপজেলায় প্রবাসীকল্যাণ ব্যাংকের আরও ৩ নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি প্রবাসীকল্যাণ ব্যাংকের ৩টি নতুন শাখার উদ্বোধন করেন।

ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানটি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে পরিচালনা করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব (প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান) ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, প্রবাসী কর্মীরা রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। যাদের অধিকাংশই গ্রামাঞ্চল হতে কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে যায়। এ কথা বিবেচনা করে তিনি প্রবাসী কর্মীদের হাসি-মুখে সেবা দেওয়ার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বিদেশগামী ও বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনে সরল সুদে এবং সহজ শর্তে বিশেষ ঋণ প্রদানের মাধ্যমে প্রবাসীকল্যাণ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, প্রবাসী কর্মীদের কল্যাণের কথা বিবেচনা করে ব্যাংকের সেবার মান বৃদ্ধি ও অবকাঠামো শক্তিশালী করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ইমরান আহমদ বলেন, আজ তিনটি শাখার উদ্বোধন হলো। আগামী ডিসেম্বরের মধ্যে আরও কিছু শাখার উদ্বোধন করা হবে। এছাড়াও দেশের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে প্রবাসীকল্যাণ ব্যাংকের শাখা খোলা হবে।

সভায় এবাদুল করিম বলেন, বৃহত্তর কুমিল্লার অধিকাংশ পরিবার থেকে প্রতি বছর বহুসংখ্যক কর্মী কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে যায়।

তিনি বলেন, যথাযথ প্রশিক্ষণ দিয়ে এসব কর্মীকে দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে আরও অধিক পরিমাণে রেমিট্যান্স আসবে।

প্রবাসী কল্যাণ সচিব ও ব্যাংকের চেয়ারম্যান ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী কর্মীদের কল্যাণের কথা বিবেচনা করে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। প্রবাসী কল্যাণ ব্যাংক প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসীকল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক। উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাজীবুল ইসলাম, বিএমইটির মহাপরিচালক মো. শহীদুল আলম, বোয়েসেল-এর ব্যবস্থাপনা পরিচালক মো. বিল্লাল হোসেনসহ নবীনগর, সরাইল ও মতলবের জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com