শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ উৎসবে শামিল হয়েছেন ডিএনসিসি

  • আপডেট টাইম : শনিবার, ৮ জুন, ২০১৯
  • ৩৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ উৎসবে শামিল হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শবিবার (৮ জুন) বিকেলে রাজধানীর কড়াইল আদর্শ নগরের এরশাদ স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ উৎসবে মিলিত হন তিনি।
এই উপলক্ষে এরশাদ স্কুল প্রাঙ্গণে সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের জন্য ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ধরনের ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের পুরস্কৃত করা হয়। এছাড়া অংশগ্রহণকারী প্রতিটি শিশুকে ‘মুজিব কমিকস’ উপহার দেয়া হয়। সেই সঙ্গে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের জন্য বাহারি রকমের খাবারের ব্যবস্থা করা হয়।

এ সময় মেয়র আতিকুল ইসলাম ফুটবল এবং নাগরদোলায় চড়াসহ বিভিন্ন ইভেন্টে শিশুদের সঙ্গে অংশ নেন। মেয়রকে কাছে পেয়ে শিশু-কিশোররাও আনন্দ-উৎসবে মেতে ওঠে।
মেয়র বলেন, বস্তিগুলোর উন্নয়নে ডিএনসিসি আরও মনোযোগী হবে। বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে সম্ভাব্য সব পদক্ষেপ নেয়া হবে। সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে ডিএনসিসির পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।

ঈদ উৎসবে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবীন্দ্রশ্রী বড়ুয়া, ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, আফসার উদ্দিন খান এবং ডিএনসিসির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com