শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

ঢাকায় ঈদের জামাত কোথায় কখন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ২৪০ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে আগামীকাল বুধবার (২১ জুলাই) দেশব্যাপী উদযাপন করা হবে পবিত্র ঈদুল আজহা। করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদের জামাত বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার।

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে ঈদগাহ, খোলা জায়গা ও মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করা যাবে। তবে, গতবারের মতো এবারও রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান এবং ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত হবে না।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবার পাঁচটি ঈদ জামাত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায়, পঞ্চম ও সর্বশেষ জামাত বেলা পৌনে ১১টায় হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদুল আজহার জামাত সকাল ৮টায় হবে। জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন।

মহাখালীস্থ মসজিদে গাউছুল আজম কমপ্লেক্সে এবারও স্বাস্থ্যবিধি অনুসরণ করে চারটি ঈদ জামাত হবে। এছাড়া, সকাল ৭টা ৩০ মিনিটে আশুলিয়ার বলিভদ্র বাজার জামে মসজিদে এবং সকাল ৯ টায় কাজলাপাড় ভাঙ্গা প্রেস বায়তুল জান্নাত জামে মসজিদে ঈদুল আজহার জামাত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com