সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের অনুরোধেও হরমুজ প্রণালীতে নৌজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচীর উদ্বোধনে দিনাজপুরের কাহারোলে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ‘অবিলম্বে ভুল বাণিজ্যনীতি সংশোধনের’ আহ্বান চীনের পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল সাময়িক বন্ধ ছিল রাজবাড়ীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ বাগেরহাটে স্কুলের বারান্দায় মাদক সেবন দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ

‘সিআরও’ পদে শওকত জাহানকে অনুমোদন দিলো বিএসইসি

  • আপডেট টাইম : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ২৪৫ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) পদে রূপালী ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) শওকত জাহান খানকে নতুন করে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর আগে গত ৭ জুলাই আশিক রহমানকে অনুমোদন দিলেও ডিএসই’র সঙ্গে তার নানা বিষয়ে বনিবনা না হওয়ায় নিয়োগ দেওয়া হয়নি।

এদিকে, সিআরও পদে শওকত জাহান খানের নাম কমিশনের নিকট প্রস্তাব পাঠায় ডিএসই। আর এ প্রস্তাবটি অনুমোদন করে কমিশন।

বিএসইসি’র কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ এ বিষয়ে বলেন, সিআরও পদের জন্য ডিএসই থেকে আমাদের নিকট নামের প্রস্তাব পাঠিয়েছিল, কমিশন তা অনুমোদন করে দিয়েছে।

ডিএসইর সূত্রে জানা গেছে, আগে সিআরও পদে আশিক রহমানকে কমিশন থেকে অনুমোদন দিলে তার নিয়োগ প্রক্রিয়া শুরু করে ডিএসই। কিন্তু বেতন ভাতাসহ নানা বিষয়ে তার সঙ্গে বনিবনা না হওয়ার কারণে আশিক রহমানকে সিআরও পদে নিয়োগের বিষয়টি ডিএসই’র ১০১০ তম পর্ষদ সভায় বাতিল করা হয়। একই সভায় ডিএসই’র পর্ষদ শওকত জাহান খানের নাম অনুমোদন করে প্রস্তাব পাঠায় কমিশনে। আর কমিশন তাকে সিআরও পদে নিয়োগের বিষয়টি অনুমোদন দেয়।

এখন ডিএসই’র আনুষঙ্গিক আনুষ্ঠানিকতা শেষে তাকে নিয়োগ দেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com