রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

চবির সাবেক অধ্যাপক ড. ভূঁইয়া ইকবাল মারা গেছেন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ২৫৬ বার পঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক অধ্যাপক ড. ভূঁইয়া ইকবাল মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজিউন)। আজ বৃহস্পতিবার (২২ জুলাই) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার ছেলে অনিন্দ্য ইকবাল বলেন, ‘আমার বাবা করোনায় আক্রান্ত হয়ে নেগেটিভও হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে হার্ট ও অন্যান্য জটিলতায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা গেছেন।’

এদিকে অধ্যাপক ড. ভূঁইয়া মো. ইকবালের মৃত্যুতে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

অধ্যাপক ড. ভূঁইয়া ইকবাল ১৯৪৬ সালের ২২ নভেম্বর ভোলায় জন্মগ্রহণ করেন। বেড়ে ওঠেন ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে অধ্যয়ন শেষে ১৯৮৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

কর্মজীবনে চবির বাংলা বিভাগে অধ্যাপনার পাশাপাশি চালিয়ে যান গবেষণা, সম্পাদনা। তার অন্যতম গ্রন্থ ‘বাংলাদেশে রবীন্দ্র-সংবর্ধনা’, ‘রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ’, ‘পূর্ববঙ্গে রবীন্দ্র-বক্তৃতা’, ‘মানিক বন্দ্যোপাধ্যায়’, ‘শামসুর রাহমান: নির্জনতা থেকে জনারণ্যে’, ‘আনিসুজ্জামান: সমাজ ও সংস্কৃতি’ উল্লেখযোগ্য।

প্রবন্ধে বিশেষ ভূমিকা রাখার জন্য ২০১৪ সালে অধ্যাপক ড. ভূঁইয়া ইকবাল বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com