সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাল খনন কর্মসূচীর উদ্বোধনে দিনাজপুরের কাহারোলে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ‘অবিলম্বে ভুল বাণিজ্যনীতি সংশোধনের’ আহ্বান চীনের পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল সাময়িক বন্ধ ছিল রাজবাড়ীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ বাগেরহাটে স্কুলের বারান্দায় মাদক সেবন দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে দিনাজপুরের ‎বিরামপুরে পৌর ছাত্রদলের বাবলু স্মৃতি সংঘের উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল

নৌপ্রধানের রাশিয়া গমন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২৩৭ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক : রাশিয়ার নৌবাহিনী প্রধান এডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল আজ শুক্রবার (২৩ জুলাই) রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌপ্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।

রাশিয়া সফর কালে নৌপ্রধান ২৫ জুলাই দেশটিতে অনুষ্ঠিতব্য ৫ম মেইন নেভাল প্যারেডে অংশগ্রহণ করবেন। এসময় নৌপ্রধান উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আগত নৌবাহিনী প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত-বিনিময় করবেন। পরে তিনি রাশিয়ার নৌসদর পরিদর্শনসহ দেশটির নৌবাহিনী প্রধান এডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভ এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়া নৌপ্রধান দেশটির নৌজাদুঘর ও ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিদর্শন করবেন।

উল্লেখ্য, রাষ্ট্রীয় সফর শেষে নৌপ্রধান আগামী ৩০ জুলাই দেশে প্রত্যাবর্তন করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com