বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৫১ বার পঠিত
?????????????????????????????????????????????????????

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভূমিকম্পের কারণে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। এনডিটিভির খবরে জানা গেছে এ তথ্য।

স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ৪৮ মিনিটে প্রধান দ্বীপ লুজন থেকে সৃষ্ট ভূমিকম্প ১১২ কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানে বলে জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ-ইউএসজিএস। এর কিছুক্ষণ আগে একই অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

ফিলিপাইনের বাটানগাসের কালাটাগান মেট্রোপলিটন পুলিশ প্রধান জানিয়েছেন, এটি খুব শক্তিশালী ভূমিকম্প বলে ধারণা করা হচ্ছে যেটি ম্যানিলার দক্ষিণাঞ্চল পর্যন্ত আঘাত হানে। তবে স্থানীয়রা ভূমিকম্পের ঘটনার সঙ্গে অভ্যস্ত বলে তারা সতর্ক থাকেন সব সময়। আমরা নিম্নাঞ্চলগুলো খতিয়ে দেখছি ভূ-কম্পনের ফলে সুনামি আঘাত হেনেছে কি না।

যদিও যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থাপনার বরাত দিয়ে দেশটির ভলকোলজি অ্যান্ড সিজমোলজি ইনস্টিটিউট (ফিভলকস) জানিয়েছে, এখনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পৃথিবীতে যতো ভূমিকম্প হানে তার অধিকাংশই ‘রিং অফ ফায়ার’ এলাকাজুড়ে। এটি জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে প্রসারিত। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অফ ফায়ার’ এর অবস্থানের কারণে এই দ্বীপপুঞ্জে প্রায়ই ভূ-কম্পন অনুভূত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com