বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

‘চাকরিজীবী লীগ’ করে আওয়ামী লীগের পদ হারালেন হেলেনা জাহাঙ্গীর

  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২৭১ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : নামসর্বস্ব সংগঠন ‘আওয়ামী চাকরিজীবী লীগ’ প্রতিষ্ঠা ও তাতে দেশব্যাপী সভাপতি-সাধারণ সম্পাদক নিয়োগের বিজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ কমিটির সদস্য পদ হারালেন হেলেনা জাহাঙ্গীর।

উপ কমিটির সদস্য সচিব এবং আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দপ্তরকে এই বিষয়ে চিঠি তৈরির নির্দেশনা দিয়েছেন তিনি।

বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের ওই নামসর্বস্ব সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হেলেনা জাহাঙ্গীর আর সাধারণ সম্পাদক মাহবুব মনির। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের নামসম্বলিত পোস্টারের ছবি প্রকাশ করা হয়। ওই পোস্টারে সংগঠনটির জেলা, উপজেলা ও বিদেশ শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়োগের ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিয়ে সব মহলে চলছে সমালোচনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com