শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

চীনে গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত

  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২৬১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তর-পূর্বাঞ্চলের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছে আরও ১২ জন। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের রাজধানী চ্যাংচুনে ওই গুদামটি অবস্থিত।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উদ্ধারকাজ এখনও চলছে। ওই ঘটনার প্রকাশিত ছবিতে দেখা গেছে উদ্ধারকর্মীরা মই এবং ক্রেন দিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। ওই ভবনটির চারপাশ কাঁচ দিয়ে ঘেরা।
দুর্ঘটনার কারণ এখনও পরিষ্কার নয়। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে শিনহুয়া। চীনে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। ভবন নির্মাণের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা মেনে না চলা এবং অননুমোদিত ভবনগুলো এমন ভাবে তৈরি করা হয় যে, দুর্ঘটনা ঘটলে সেখান থেকে বের হওয়াটাও অনেকটা কঠিন হয়ে পড়ে।

এর আগে গত জুনে চীনের হেনান প্রদেশে একটি বোর্ডিং স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ জন নিহত হয়। এর মধ্যে অধিকাংশই শিশু। পরবর্তীতে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানা যায় যে, ওই স্কুল ভবনে বাধ্যতামূলক অগ্নি নিরাপত্তা নিরীক্ষণের কাজ শেষ করা হয়নি।

ওই স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়। চীনের সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে উন্নত সুরক্ষা মানের নিশ্চয়তা চেয়েছেন।

২০১৭ সালে বেইজিংয়ের অভিবাসী অধ্যুষিত এলাকায় দুইবার অগ্নিকাণ্ডের ঘটনায় দুই ডজন মানুষ নিহত হয়। এছাড়া ২০১০ সালে সাংহাই আবাসিক ব্লকের একটি ২৮ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৮ জন প্রাণ হারায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com