বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

তিউনিশিয়ার প্রধানমন্ত্রী বরখাস্ত

  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ২৫৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : তিউনিশিয়ার প্রেসিডেন্ট কাইস সাইয়েদ রোববার দেশটির সংসদ ভেঙে দিয়েছেন এবং প্রধানমন্ত্রী হিচেম মিচিচিকে বরখাস্ত করেছেন।

মূলত মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থতা ও অর্থনৈতিক ভঙ্গুর অবস্থার কারণে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিক্ষোভ করছিল তিউনিশিয়ার সাধারণ মানুষ। তারা বিভিন্ন বড় বড় শহরে সরকারবিরোধী বিক্ষোভ চালিয়ে আসছিল। পুলিশের সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষও চলছিল। তাদের চলমান বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বরখাস্ত করতে বাধ্য হয়েছেন।

তবে গেল এক বছরেরও বেশি সময় ধরে প্রেসিডেন্টের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব চলছে প্রধানমন্ত্রীর। মিচিচি সেটারই শিকার হয়েছেন বলে দাবি করছে কেউ কেউ।

শিগগিরই প্রেসিডেন্ট তার নির্বাহী ক্ষমতা ব্যবহার করে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবেন এবং সংসদ চালু করবেন।

এদিকে তিউনিশিয়ার সংসদের স্পিকার রাচেদ ঘানৌচি এই ঘটনাকে দেশটির বিপ্লব ও সংবিধানের পরিপন্থী বলে উল্লেখ করেছেন। তিনি প্রেসিডেন্টের বিরুদ্ধে বিপ্লব ও সংবিধান বিরোধী অভ্যুত্থানেরও অভিযোগ এনেছেন। প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তের সমালোচনা করছে দেশটির ক্ষমতাসীন দল এন্নাদাহও।

এক ফেসবুক বার্তায় ক্ষমতাসীন দল এন্নাদাহ পার্টি লিখেছে, ‘কাইস সাইয়েদ যা করছে তা রাষ্ট্রীয় অভ্যুত্থান। যেটা দেশের বিপ্লব ও সংবিধান পরিপন্থী। তিউনিশিয়ার জনগন ও এন্নাদাহ’র সমর্থকরা এটা রুখে দিবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com