বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা

ভারত থেকে এলো আরও ২০০ টন অক্সিজেন

  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেনের (এলএমও) চালান নিয়ে আরও একটি ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন দেশে এসেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি ভারতের পেট্রাপোল হয়ে বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাতেই কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে। সেখানে অক্সিজেন নামিয়ে ট্রেনটি এ পথ দিয়েই আবারও ভারতে ফিরে যাবে।’

জানা গেছে, ‘লিন্ডে বাংলাদেশ’ করোনা রোগীর জন্য অতি প্রয়োজনীয় জীবন রক্ষাকারী এই তরল মেডিক্যাল অক্সিজেনের আমদানিকারক। রফতানিকারক ‘লিন্ডে ইন্ডিয়া’। আর বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সারথী এন্টারপ্রাইজ।

এর আগে গত শনিবার রাত ১০টার দিকে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন (এলএমও) নিয়ে অক্সিজেন এক্সপ্রেসের প্রথম চালান বাংলাদেশে পৌঁছে।

গত ২৪ এপ্রিল ভারতের বিভিন্ন রাজ্যের ৪৮০টি এলাকায় তরল অক্সিজেন সরবরাহের জন্য রেলওয়ে ‘অক্সিজেন এক্সপ্রেস’ সেবাটি চালু করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com