বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার শুরু আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বের মধ্যে ভারতে সব চেয়ে বেশি যক্ষা রোগের সংখ্যা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পদপ্রার্থী ঈদ মিলন উৎসবে এসে ব্যাপক সাড়া পেলেন ইনজুরিতে মাঠের বাইরে গাব্রিয়েল এপ্রিল মাসের শেষ নাগাদ ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সৈয়দ এমরান সালেহীন প্রিন্স জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি শহীদ জিয়ার ‘স্বাধীনতা ঘোষণা’ স্মৃতিকে চির অম্লান করে রাখা হবে : সংস্কৃতিমন্ত্রী ২৩ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি

সভাপতি অরিন্দম সম্পাদক রেজুয়ান ধামইরহাট মডেল প্রেস ক্লাবের

  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের লক্ষ্যে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সমন্বয়ে নওগাঁর ধামইরহাটে কলম সৈনিকদের নিয়ে দৈনিক সময়ের আলো’র উপজেলা প্রতিনিধি নূরুন্নবী ফারুকী (অরিন্দম মাহমুদ) ও আমার সংবাদ প্রতিনিধি রেজুয়ান আলমকে সাধারণ সম্পাদক করে ‘ধামইরহাট মডেল প্রেস ক্লাব’ গঠন করা হয়েছে।

সোমবার বিকেলে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা শেষে তিন বছর মেয়াদি ১২ সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়েছে। ধামইরহাট থানার সামনে বঙ্গবন্ধু পাঠ চক্রে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে নতুন কমিটি ঘোষণা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী মন্ডল।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মোতারফ হোসেন মুকুল (দিনকাল), যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বয়ান আব্দুজ্জাহের (উত্তর কোণ), কোষাধ্যক্ষ রিফাতুল হাসান সৈকত (যমুনা প্রতিদিন), দফতর সম্পাদক আবু ইউছুফ মর্তুজা রহমান, আজীবন সদস্য মোস্তফা কামাল চৌধুরী জিন্নাহ, (অপরাধ বিচিত্রা), ছাইদুল ইসলাম, গোলজার রহমান (মুক্ত সকাল), আফজাল হোসেন (রাজশাহী পোস্ট), গৌরব প্রসাদ সাহা (সেরা দেশ) এবং শাফি আরমান (আই নিউজ)।

এ সময় কমিটির উপদেষ্টা মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডল, যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদু, ডা. মোস্তফা কামাল সহ অন্যরা।

পরে নতুন কমিটির পক্ষ থেকে ভ্রাম্যমাণ পথচারীদের মাঝে দুই শতাধিক মাস্ক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com