শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

মিরপুরে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপে সংঘর্ষ, আটক ২৪

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৫০ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ১০ জন আহত হয়। এ ঘটনায় পুলিশ ২৪ জনকে আটক করেছে।

বুধবার মিরপুর মাজার রোডের ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

রাতে দারুসসালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘এলাকার ইট, বালু ব্যবসা ও অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৪ জনকে আটক করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ ও স্থানীয়ভাবে জানা গেছে, দারুস সালাম থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসলাম ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাবেক নেতা মুরাদ হোসেন নাবিল গ্রুপের সদস্যরা বুধবার সন্ধ্যার আগে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা-সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় গুলির শব্দও পাওয়া যায়।

সংঘর্ষে উভয় গ্রুপের বেশ কয়েকজন আহত হলে তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় থমথমেভাব বিরাজ করছিল।

স্থানীয়ভাবে আরও জানা গেছে, এই গ্রুপের মধ্যে শুধু ইট-বালুর ব্যবসাই নয়, এলাকায় আধিপত্য, অভ্যন্তরীণ কোন্দল, চাঁদাবাজিসহ নানা বিষয় নিয়ে বিভিন্ন সময় হামলা, মামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার সাধারণ মানুষের মধ্যে শুধু ভয় আর আতংক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com