শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

‘শিখো’ পেলো শিক্ষাপ্রযুক্তির উন্নয়নে ১৩ লাখ মার্কিন ডলার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : অনলাইনে শিক্ষাকে সহজ ও সাশ্রয়ী করে তুলতে বাংলাদেশ ভিত্তিক শিক্ষাপ্রযুক্তি (এডটেক) স্টার্টআপ ‘শিখো’ ১৩ লাখ মার্কিন ডলার বৈশ্বিক বিনিয়োগ পেয়েছে। শিক্ষাপ্রযুক্তির উন্নয়নে পাওয়া এই বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অর্থ বিনিয়োগ করেছে সিলিকন ভ্যালি ভিত্তিক এডটেক বিনিয়োগ বিশেষজ্ঞ লার্ন ক্যাপিটালের সিড ফান্ড লার্নস্টার্ট এবং প্রাথমিক পর্যায়ের ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম অ্যাঙ্করলেস বাংলাদেশ।

দক্ষিণ-পূর্ব এশিয়া কেন্দ্রিক ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ওয়েভমেকার পার্টনার্সের দেশে এটি প্রথম বিনিয়োগ। শীর্ষস্থানীয় আমেরিকান এডটেক টিচেবল’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আঙ্কুর নাগপালও এ রাউন্ডের ফিন্যান্সিংয়ে অংশ নেন। বৈশ্বিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সহায়তার মাধ্যমে ‘শিখো’ পণ্য ও সেবার মান উন্নয়নের পাশাপাশি উচ্চ দক্ষতাসম্পন্ন টিম সম্প্রসারণেরও পরিকল্পনা করছে।

শিখো’র সহ-প্রতিষ্ঠাতা শাহীর চৌধুরী (সিইও) বলেন, দেশের ১৬.৫ কোটি মানুষের অর্ধেকই ২৫ বছরের নিচে হওয়ার পরও শিক্ষার্থী ও তরুণদের জন্য দেশে মানসম্পন্ন শিক্ষার অভাব রয়েছে। বিশ্বমানের আধুনিক শিক্ষার অভিজ্ঞতায় শিক্ষার্থীদের সুযোগ গ্রহণ নিশ্চিত করতে ডিজিটাল লার্নিং ইকোসিস্টেম গড়ে তুলছে শিখো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com