বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

র‌্যাব -৩ এর নারী সদস্য করোনায় মারা গেলেন

  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে র‌্যাব-৩ এ কর্মরত (আনসার) এক নারী সদস্যের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার নাম রাশিদা ফেরদৌস (৪১)।

শুক্রবার রাতে র‌্যাব থেকে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব হেডকোয়ার্টার্স থেকে জানানো হয়, করোনাভাইরাসের শুরুতে সম্মুখভাগে থেকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২৫ জুলাই আক্রান্ত হন রাশেদা। ওইদিন তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২৯ জুলাই তাকে তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে নিয়ে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে ওই দিন গভীর রাতে তিনি মারা যান।

রাশেদা আনসার বাহিনীর একজন সদস্য হলেও ২০২১ সালের শুরুর দিক থেকে প্রেষণে র‌্যাব-এ যোগদান করেন। তিনি র‌্যাব-৩ এ কর্মরত ছিলেন।

এদিকে রাশেদার মৃত্যুতে শোক জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি রাশেদার আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com