রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

ভর্তি পরীক্ষা স্থগিত বঙ্গবন্ধু এভিয়েশন ইউনিভার্সিটির

  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির (বিএসএমআরএএইউ) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী ৭ আগস্ট এ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ কে এম এনায়েতুল কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস), বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যাভিয়নিক্স), এমএসসি ইন অ্যাভিয়েশন সেফটি অ‌্যান্ড অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন এবং এমবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট কোর্সের ভর্তি পরীক্ষা স্থগিত করা হলো।

পরে ভর্তি পরীক্ষার পুনঃনির্ধারিত তারিখ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://www.bsmraau.edu.bd/)-এ পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) নির্দেশক্রমে এ আদেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com