শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

নূরজাহান মাযহারুলের মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট সমাজসেবক নূরজাহান মাযহারুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নূরজাহান মাযহারুল আজ শনিবার (৩১ জুলাই) ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক উপচার্য ও বাংলা একাডেমি প্রথম মহাপরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ ড. মাযহারুল ইসলামের স্ত্রী নূরজাহান মাযহারুল। তিনি সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের সদস্য মেরিনা জাহানের মা এবং ফরিদপুর বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের শ্বাশুড়ি। মৃত্যুকালে তিনি ছেলে চয়ন ইসলাম, শোভন ইসলাম, মেয়ে মেরিনা জাহান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ শনিবার (৩১ জুলাই) বাদ আসর সিরাজগঞ্জ শাহজাদপুর জানাজা শেষে পারিবারিক করব স্থানে স্বামীর কবরের পাশে সমাহিত করা হবে নূরজাহান মাযহারুলকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com