বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল

২৪ লাখের বেশী আয়কর দিয়েছেন করদাতা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : ২০২০-২১ অর্থবছরে চলমান করোনা মহামারির মধ্যেও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আহরণ বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিশ্রেণির আয়কর বিবরণী (রিটার্ন) দাখিলের সংখ্যা বেড়েছে। এ সময়ে মোট ২৪ লাখ ৩০ হাজার ৬৪৫ জন কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রিটার্ন জমা করেছেন। এটি এর আগের বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি।

এনবিআরের হিসাব অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে আয়কর রিটার্নের সংখ্যা ছিল ২১ লাখ ১৪ হাজার ৩৮৫। সে তুলনায় গত অর্থবছরে ৩ লাখ ১৬ হাজার ২৬০টি রিটার্ন বেশি জমা পড়েছে। এ বিষয়ে এনবিআরের সদস্য (আয়কর নীতি) মো. আলমগীর হোসেন বলেন, গত অর্থবছরের পুরো সময়টা আমরা করোনা মহামারির মধ্য দিয়ে পার করেছি। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে এ সময়ে এনবিআর মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছে। এ ছাড়া উৎসে কর আদায়ের ক্ষেত্রে মনিটরিং জোরদার ও আইনগত কিছু পরিবর্তন আনায় রাজস্ব আহরণ বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আলমগীর হোসেন বলেন, সব টিআইএনধারীর জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক করায় এবার রিটার্ন জমার সংখ্যা বেড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে, যার সুফল আমরা দেখতে পাচ্ছি।

দেশে বর্তমানে টিআইএনধারীর সংখ্যা ৫৬ লাখ। ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৬০ হাজার কোটি টাকা, যা বিগত অর্থবছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব আয় ছিল ২ লাখ ১৬ হাজার ৫৪০ কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com