বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই

বুড়িচংয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৭৮ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচংয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকি চন্দ্র সিংহ নামে এক পুলিশ সদস্য (এএসআই) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে কুমিল্লা-সিলেট সড়কের বুড়িচং উপজেলার শরীফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাকি চন্দ্রের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, মোটরসাইকেলে করে এএসআই রাকি চন্দ্র সিংহ কুমিল্লা সেনানিবাসের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা সিন্দুরিয়া এলাকার বাসিন্দা রাফি উল্লাহর মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুজন সড়কের দুদিকে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়নামতি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

পুলিশ সদস্য রাকির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ কুমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গুরতর আহত রাফিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com