মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান

সিনেমা পরিচালনায় অভিনেতা মিলন

  • আপডেট টাইম : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২৫৭ বার পঠিত

বিনোদন প্রতিবেদক : আনিসুর রহমান মিলন ছোট পর্দা দিয়ে যাত্রা করলেও বড় পর্দায়ও সাফল্য পেয়েছেন তিনি। বেশ কিছু সিনেমায় তার সরব উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছে। সিনেমায় অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন তিনি। ২০১৭ সাল থেকে প্রতিবছর একটা করে নাটক নির্মাণ করে আসছেন। গত বছর ঈদেও বানিয়েছিলেন ‘অবসেশন’ নামের একটি নাটক।

এবার তিনি সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন। অভিনেতা জানালেন, ‘লাল বাকসো’ নামের একটি সিনেমা পরিচালনা করবেন তিনি। সিনেমাটি প্রযোজনা করছে ‘সিনেবাজ’।

আনিসুর রহমান মিলন এ প্রসঙ্গে বলেন, ‘এর আগে অনেকগুলো নাটক বানিয়েছি। নাটকগুলো বানিয়েছি, সেটা সিনেমার প্রস্তুতি হিসেবেই। অবশেষে সিনেমায় যাত্রা করছি। এটা আমার জন্য আনন্দের।

‘লাল বাকসো’ সিনেমার গল্পের সন্ধান পাই দুই বছর আগে একটা শুটিং সেটে। গল্পটা নিয়ে গত বছর থেকে কাজ করছিলাম। এটির চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। লেখার কাজ শেষ হয়ে গেছে, এখন শুটিংয়ের প্রস্তুতি চলছে।’

তিনি আরো বলেন, ‘সিনেমাটি মূলত বানাচ্ছি সিনেমা হলের জন্য কিন্তু ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com