শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ নিখোঁজ: ১৩ বছরের মাদ্রাসা শিক্ষার্থী বাইজিদ ইসলাম আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে

বগুড়ায় গত ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ২৪৭ বার পঠিত

 

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ছয় ও উপসর্গে পাঁচ জন মারা গেছেন। আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানান।

করোনায় মৃতদের মধ্যে বগুড়ার চার জন। তারা হলেন- সদরের রূপ কুমার সাহা (৫২), শেরপুরের রেহেনা খাতুন (৪৫), শাজাহানপুরে মঞ্জুফা বেগম (৪৫) ও সারিয়াকান্দির তুলি বেগম (৫৫)। বাকিরা অন্য জেলার।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বগুড়ার বিভিন্ন এলাকার ৫৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১০৫ জনের। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৪০ জন, জিন এক্সপার্ট মেশিনে সাত জনের নমুনা পরীক্ষায় ছয় জন ও অ্যান্টিজেন পরীক্ষায় ২৭৪টি নমুনায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ৩৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৬ জনের।

সূত্র আরও জানায়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সদরে ৫৯, শাজাহানপুরে নয়, শিবগঞ্জ ও শেরপুরে সাত জন করে, সোনাতলায় ছয়, নন্দীগ্রামে পাঁচ, সারিয়াকান্দিতে চার, আদমদীঘি ও দুপচাঁচিয়ায় তিন জন করে এবং ধুনট ও গাবতলীতে একজন করে রয়েছেন। শনাক্তের হার ১৭ দশমিক ৫৫ শতাংশ।

বগুড়ায় এ পর্যন্ত ১৯ হাজার ৩৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৯৯ জন। মারা গেছেন ৫৯১ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে এক হাজার ৩০৯ জন চিকিৎসাধীন আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com