মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান চেয়ারম্যান পদে আলোচনায় ফিরোজ আলম (দুলু), মাঠজুড়ে প্রচারণা ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬

শুরু হতে পারে তিন দিনের শেষের দিকে বর্ষার বৃষ্টি

  • আপডেট টাইম : সোমবার, ১০ জুন, ২০১৯
  • ৩৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আগামী তিন দিনের মধ্যে দেশে বর্ষাকালের বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার (১০ জুন) সকাল ৯টা পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ‘তিন দিনের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বৃদ্ধি পেতে পারে। তবে দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আরও অগ্রগতির জন্য অবস্থা অনকূলে রয়েছে।’

বিষয়টির ব্যাখ্যা করে আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, ‘এটা মৌসুমি বৃষ্টি। এটা বর্তমানে টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। পরবর্তী (দেশের ভেতরের দিকে) অগ্রসর হওয়ার জন্য এটি অনুকূল অবস্থায় রয়েছে।’
তিনি আরও বলেন, ‘দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সামনের দিকে অগ্রসর হলে বর্ষাকাল শুরু হবে। বর্ষাকাল শুরু হওয়ার জন্য এই মৌসুমি বায়ুর প্রয়োজন।’

সিনপটিক অবস্থায়ও আবহাওয়ার একই কথা বর্ণনা করা হয়েছে। তাতে বলা হয়, ‘লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে।’

সোমবারের আবহাওয়ার পূর্বাভাসের বিষয়ে বলা হয়, ‘রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।’

সারাদিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com