মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান

বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী পালন করবে জাপা

  • আপডেট টাইম : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২৭১ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী। যথাযোগ্য মর্যাদায় দিবসটি কেন্দ্রীয়ভাবে পালন করবে জাতীয় পার্টি।

এ উপলক্ষে ১৫ আগস্ট রোববার বেলা ১১টায় বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আলোচনা সভা, বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাটির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলুসহ পাটির শীর্ষ নেতারা।

তারই ধারাবাহিকতায় জেলা ও উপজেলা পর্যায়ে যথাযথ মর্যাদায় দিবসটি স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com