শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে আজ

  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : ১৫ আগস্ট রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় পালন করা হবে। এদিন ঢাকায় যান চলাচলে কয়েকটি নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যসহ বিভিন্ন স্তরের জনসাধারণ ধানমন্ডি ৩২, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।
এ সময় ঢাকা মহানগর ও পার্শ্ববর্তী এলাকা থেকে বিভিন্ন পরিবহনযোগে ও হেঁটে অসংখ্য নেতাকর্মীসহ সাধারণ জনগণের আগমন ঘটবে। এ উপলক্ষে ধানমন্ডি ৩২ এর চতুর্দিকে রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে আগত অতিথিদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচল ও যানজট পরিহারের লক্ষ্যে ধানমন্ডি ৩২, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকায় চলাচলরত গাড়িচালক বা ব্যবহারকারীদের জন্য ১৫ আগস্ট ভোর থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নতুন ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে।

এদিন চলাচলে মানতে হবে যেসব ট্রাফিক নির্দেশনা
১. মিরপুর গাবতলী থেকে আগত রাসেল স্কয়ার-আজিমপুর অভিমুখী যাত্রীবাহী যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউ-ধানমন্ডি ২৭ ডানে মোড় নিয়ে শংকর-ঝিগাতলা-সায়েন্সল্যাব হয়ে গন্তব্যে পৌঁছাবে।

২. নিউমার্কেট ও সায়েন্সল্যাব থেকে আগত রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী যানবাহন ধানমন্ডি ২ নম্বর রোড বামে মোড় নিয়ে ঝিগাতলা-শংকর হয়ে গন্তব্যে পৌঁছাবে।

৩. রেইনবো এফডিসি থেকে আগত রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী বাস সোনারগাঁও ক্রসিং বামে মোড় নিয়ে বাংলামোটর দিয়ে শাহবাগ হয়ে গন্তব্যে পৌঁছাবে।

৪. আমন্ত্রিত অতিথিদের গমনাগমনের পথ মানিক মিয়া অ্যাভিনিউ-ধানমন্ডি ২৭-মেট্রো শপিংমল ডানে মোড়-আহসানিয়া মিশন ক্রসিং বামে মোড়-৩২নং পশ্চিম প্রান্তে পৌঁছাবে।

যেসব স্থানে গাড়ি পার্কিং করা যাবে

১. ৩২ নং ব্রিজের উত্তরের ১১ নং রোডের উত্তর ও পশ্চিম প্রান্তে (পতাকাবাহী, পিজিআর, এসএসএফ, ফায়ার সার্ভিস, বাহিনীর প্রধানসহ আইজিপি ও সিনিয়র সচিব বা সচিব পদমর্যাদার ব্যক্তিদের) গাড়ি পার্কিং করা যাবে।

২. ৩২ নং ব্রিজের দক্ষিণে পূর্ব ও পশ্চিম প্রান্তে সংসদ সদস্যসহ রাজনৈতিক নেতাদের গাড়ি পার্কিং করা যাবে।

৩. আহসানিয়া মিশনের উত্তর রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি পার্কিং করা যাবে।

বিজ্ঞপ্তিতে জাতীয় শোক দিবসের কর্মসূচি চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com