শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

পাকিস্তানের বিপক্ষে ১ উইকেটে উইন্ডিজের জয়

  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২৯৬ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টের চতুর্থ দিনে তারা সফরকারীদের হারিয়েছে ১ উইকেটে। তাও আবার দশম উইকেটে, বোলারদের ব্যাটে ভর করে। এমন নাটকীয় জয় এনে দিয়েছেন ১০ নং ব্যাটসম্যান কেমার রোচ ও ১১ নং ব্যাটসম্যান জয়ডেন সিলস।

পাকিস্তানের ছুড়ে দেওয়া ১৬৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারের ব্যাটসম্যানরা ‍সুবিধা করতে পারেননি। ডিমল অর্ডারে রোস্টন চেজ ও জার্মেইন ব্লাকউডের ব্যাটে লড়াই জমিয়ে তোলে। কিন্তু তারা দুজন আউট হওয়ার পর উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। জয় হয়ে যেতে থাকে দূরের বাতিঘর।

যখন তাদের অষ্টম উইকেটের পতন ঘটে তখনও জেতার জন্য ২৬ রান প্রয়োজন ছিল। আর নবম উইকেট যখন পড়ে তখনও জেতার জন্য দরকার ছিল ১৬ রান। সেখান থেকে কেমার রোচ ও সিলস ব্যাটিং দৃঢ়তা দেখিয়ে দশম উইকেটে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। রোচ ৫২ বল খেলে ২ চারে ৩০ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ১৩ বল খেলে ২ রানে অপরাজিত থাকেন সিলস।

ব্যাট হাতে উইন্ডিজের ব্লাকউড সর্বোচ্চ ৫৫ রান করেন। ২২ রান করেন রোস্টন চেস।

বল হাতে পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি ৪টি উইকেট নেন। ৩টি উইকেট নেন হাসান আলী। আর ২টি উইকেট নেন ফাহিম আশরাফ।
বল হাতে দুই ইনিংসে ৮ উইকেট (৩ ও ৫) ও ব্যাট হাতে জয়সূচক রান নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন উইন্ডিজের জয়ডেন সিলস।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২১৭/১০ ও ২০৩/১০
উইন্ডিজ: ২৫৩/১০ ও ১৬৮/৯।
ফল: উইন্ডিজ ১ উইকেটে জয়ী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com