শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

জবিতে ছাত্রলীগের করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২৬৫ বার পঠিত

ঢাকা : বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে করোনা প্রতিরোধক বুথের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক এ বুথের উদ্বোধন করেন।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমাদের এই কর্মসূচি। দেশ ও জনগণের কল্যাণে আমাদের সকল কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, দেশের কল্যাণে স্বাধীনতার বাণী অক্ষুণ্ন রাখতে নিসন্দেহে এটা ভালো কাজ।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, বাংলাদেশ ছাত্রলীগ শেখ মুজিবের আদর্শের সংগঠন। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে করোনার শুরু থেকে আজ পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ মানুষের পাশে আছে। করোনাকালীন কৃষকের ধান কাটা থেকে শুরু করে সব ভালো কাজ করে যাচ্ছে তারা।

অন্যদিকে দেশের একটি কুচক্রি মহল বারবার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। দেশের সব কুচক্রী মহলকে রুখে দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ একের পর এক যে জনসচেতনতা মূলক কাজ করে যাচ্ছে। আমি এসব ভালো কাজের সাধুবাদ জানাই।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারারসহ, প্রক্টর, সহকারী প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থীসহ বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com