বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
স্ত্রীর যে ৪ গুণ থাকলে আপনি সৌভাগ্যবান শুটিং সেটে যে খাবার না দিলে ‘মাথা গরম’ হয়ে যায় জয়া আহসানের ধামইরহাটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা (২০২৫) সালের অনু্ষ্ঠিত মানিকগঞ্জে ক্রীড়া প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি আটকে পড়া ২৩৮ ইরানি নাবিককে দেশে ফেরত পাঠিয়েছে শ্রীলঙ্কা বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী নানা আয়োজনে ফরিদপুরে নববর্ষ উদযাপিত সোমবাজার ঈদগা মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন হামের টিকা পেয়ে স্বস্তিতে অভিভাবকরা

আগামী ৩ দিনের মধ্যে বাড়তে পারে বৃষ্টি

  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : কাগজে-কলমে বর্ষা বিদায় নিলেও প্রকৃতিতে এখনো আছে বর্ষা। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর (বর্ষা) প্রভাবে এখনো দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টির প্রবণতা অনেকটাই কম, বেশিরভাগ জায়গায়ই হালকা বৃষ্টি হচ্ছে। আগামী তিনদিনের মধ্যে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার সকাল ৬টা থেকে রোববার (২২ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সব বিভাগে হালকা বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মংলায়, ৩৩ মিলিমিটার। কক্সবাজারে ৩০, সিলেটে ২৯, রাজশাহীতে ২৩, ঈশ্বরদীতে ১২, রংপুরে ১২, খুলনায় ৩০ ও চুয়াডাঙ্গায় ২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া আবহাওয়া অধিদফতরের সারাদেশের স্টেশনগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ ১০ মিলিমিটারের কম।
আবহাওয়াবিদ মুহম্মদ আরিফ হোসেন বলেন, ‘মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।’

তিনি বলেন, ‘রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।’

এ সময়ে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে আরিফ হোসেন বলেন, ‘আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।’

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com