বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

প্রাইম ব্যাংক ও ট্রাস্ট আজিয়াটা ডিজিটালের মধ্যে চুক্তি স্বাক্ষর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ২৬১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : প্রাইম ব্যাংক লিমিটেড এবং ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট বিয়য়ে চুক্তি স্বাক্ষর করেছে।

ট্রাস্ট ব্যাংক এবং আজিয়াটা ডিজিটাল সার্ভিসেস এসডিএন, বিএইচডি, মালয়েশিয়া এর জয়েন্ট ভেঞ্চার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘ট্রাস্ট আজিয়াটা পে’- এর জন্য এ অ্যাকাউন্ট চালু করা হয়েছে।

সম্প্রতি প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শামস এ. মোহাইমীন এবং ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেওয়ান নাজমুল হাসান চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রাহমান উপস্থিত ছিলেন।

এ চুক্তি সম্পর্কে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিবাহী কর্মকর্তা হাসান ও. রশীদ বলেন, এ চুক্তি উভয় প্রতিষ্ঠানের জন্য লাভজনক হবে। চুক্তির মাধ্যমে ‘ট্রাস্ট আজিয়াটা পে’ এর সাথে আমাদের পার্টনারশিপ শুরু হলো, যা রিটেইল ডিস্ট্রিবিউশনে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেওয়ান নাজমুল হাসান বলেন, প্রাইম ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট দিয়ে শুরু করলেও আগামীতে আমাদের অ্যাপে ব্যাংক ট্রান্সফার চালু করবো, যার ফলে প্রাইম ব্যাংকের গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট থেকে সহজেই টাকা নিয়ে আসতে পারবেন এবং ‘ট্রাস্ট আজিয়াটা পে’ সার্ভিসেস ব্যবহার করতে পারবেন। আমাদের গ্রাহকদের আরও সেবা প্রদানে আমরা প্রাইম ব্যাংকের সাথে আলোচনা করছি। শিগগিরই আমরা আরও সেবা নিয়ে আসছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com