শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

ক্যানসারের কাছে হেরে গেল শিশু তাসমিম

  • আপডেট টাইম : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ২৭৩ বার পঠিত

প্রবাস ডেস্ক : মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘ দেড় বছর চিকিৎসাধীন থাকার পর অবশেষে চিরবিদায় নিলো ২ বছরের শিশু তাসমিম আক্তার। ২৬ আগস্ট (বৃহস্পতিবার) রাত সাড়ে ১০টায় বৈরুতের রফিক হারিরি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে শিশুটি।

আদরের কন্যাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন লেবানন প্রবাসী কাউসার-শিরীন দম্পতি।

চাঁদপুরের মতলব উপজেলার খড়গপুর গ্রামের মো. কাউসার ও শিরীন আক্তার দম্পতির কোলজুড়ে এসেছিল তাসমিম। ৫ মাস বয়সে তার ক্যানসার শনাক্ত হয়। দীর্ঘ দেড় বছর লেবাননের বিভিন্ন দাতব্য সংস্থা ও বাংলাদেশ দূতাবাসের সহায়তায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলেছে তার।

গত ৮ আগষ্ট শিশু তাসমিম আবারও অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত রফিক হারিরি হাসপাতালে নেয়া হয়। এরপর প্রায় ১৮ দিন নিবিড় পর্যবেক্ষণে থাকার পর ২৬ আগস্ট (বৃহস্পতিবার) রাত সাড়ে ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাসমিম।

এদিকে বাকরুদ্ধ মা শিরীন আদরের কন্যাকে নিয়ে দেশে ফিরতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com