রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

বঙ্গবন্ধু স্মরণে বিজিএমইএ’র বৃক্ষরোপণ

  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণে ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

চলমান কর্মসূচির অংশ হিসেবে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় উর্মি গ্রুপ, অনন্ত গ্রুপ ও শিন শিন গ্রুপের কারখানায় গাছের চারা রোপণ করেন।

বিজিএমইএ সহ-সভাপতি মো. শহিদউল্লাহ আজিম, পরিচালক আসিফ আশরাফ, পরিচালক তানভীর আহমেদ, সাবেক পরিচালক শরীফ জহির, জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথী ও উর্মি গ্রুপের পরিচালক ফাইয়াজ রহমান বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর স্বপ্ন থেকে অনুপ্রাণিত হয়ে বিজিএমইএ পরিবেশের সুরক্ষার পাশাপাশি দেশের জনগণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে এ ব্যাপারে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

বিজিএমইএ নেতারা কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির জন্য কারখানাগুলোতে প্রচারপত্রও বিলি করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com