শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

রাষ্ট্রপতির সঙ্গে মরক্কোয় নিযুক্ত নতুন দূতের সাক্ষাৎ

  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৭ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে মরক্কোতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শাহদৎ হোসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে তারা সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রপতি আশা করেন, নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনকালে মরক্কোর সঙ্গে বিদ্যমান বাণিজ্য বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করবেন।

নতুন রাষ্ট্রদূত দায়িত্বপালনে রাষ্টপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com