রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

চন্দ্রিমায় জিয়ার কবর থাকবে কিনা এ নিয়ে সিদ্ধান্ত হয়নি: ওবায়দুল কাদের

  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চন্দ্রিমা উদ‌্যানে জিয়াউর রহমানের কবর থাকবে কি থাকবে না, এ নিয়ে সরকারের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি ।

মঙ্গলবার বিকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে কৃষক লীগের শোক দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘এ নিয়ে আমি কোনেো বিতর্কে যেতে চাই না। কিন্তু আমার বক্তব‌্য হচ্ছে ওই কফিনে কি কোনো লাশ ছিলো? যে লাশটা জেনারেল এরশাদ বহন করেছেন, সেই কফিনে নাকি জিয়াউর রহমানের লাশ ছিল! ফখরুল সাহেব এটা প্রমাণ হিসেবে এনেছেন। ভিতরে কে আছে সেটা না, কফিন সেটাই কি প্রমাণ যে ভিতরে জিয়াউর রহমানের লাশ ছিল?’

তিনি আরও বলেন, ‘আমি ফখরুল সাহেবের কাছে দু-বছর ধরে একটাই প্রশ্ন করে আসছি। চট্টগ্রাম থেকে রাঙ্গুনিয়া হয়ে যে লাশ ঢাকায় এলো- এর একটা ছবি দেখান। সেই লাশের একটা ছবি দেখান। তাহলে প্রমাণ কীভাবে দেবেন? আপনাদের তো যুক্তি নেই। এই কথা বলতে গেলেই তিনি বলেন ওবায়দুল কাদের মিথ্যাচার করছেন। একটা প্রশ্নরেও সঠিক জবাব তিনি দেননি।’

কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রের সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এসময় বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com