সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে দিনাজপুরের ‎বিরামপুরে পৌর ছাত্রদলের বাবলু স্মৃতি সংঘের উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ — সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক

স্ত্রীসহ কর্নেল শহীদের ১০ বছরের কারাদণ্ড

  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ক্যান্টনমেন্ট থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় পলাতক লে. কর্নেল (বরখাস্ত) শহীদ উদ্দিন খান ও তার স্ত্রী ফারজানা আঞ্জুম খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (১ সেপ্টম্বর) ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফছা ঝুমা আসামিরা আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।
এদিন রাজধানীর ক্যান্টনমেন্ট থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় পলাতক লে. কর্নেল (বরখাস্ত) শহীদ উদ্দিন খান ও তার স্ত্রী ফারজানা আঞ্জুম খানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ১০ বছরের কারাদণ্ডেরও আদেশ দেন। পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায় আরো ৬ মাসের কারাভোগের আদেশ দেয়া হয়।

একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় খোরশেদ আলম পাটোয়ারী ও সৈয়দ আকিদুল আলীকে খালাস দেন আদালত। এদিন রায় ঘোষণার আগে কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। মামলার বিচারকাজ চলাকালীন জহুরুল হক খন্দকার নামের অপর আসামি মারা যান।

২০১৯ সালের ১৫ জানুয়ারি রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় শহীদ উদ্দিন খানের বাসায় অভিযান চালিয়ে দুটি পিস্তল, ছয়টি গুলি, দুটি শটগান ও তিন লাখ টাকার জাল নোট উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযানের দুদিন পর ১৭ জানুয়ারি কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক বিপ্লব কিশোর শীল বাদী হয়ে শহীদ উদ্দিন খানসহ ৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্ত শেষে কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা নৃপেন কুমার ভৌমিক ২১ জনকে সাক্ষী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন। বিচার চলাকালীন বিভিন্ন সময়ে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে সরকার ও রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি ও জননিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কর্মকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com