বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল

১৯ সেপ্টেম্বর থেকে ৪০তম বিসিএসের ভাইভা শুরু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা ৪০তম বিসিএসের ভাইভা পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর, চলবে ১১ অক্টোবর পর্যন্ত। বর্তমানে করোনা ভাইরাসের সংক্রামণ কমে যাওয়ায় বুধবার পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) থেকে নতুন করে এ পরীক্ষার সময় ঘোষণা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ বলেন, এ সময়ে সাধারণ ক্যাডারের দুই হাজার চারশত ৬৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবে। এই বিসিএসের ভাইভা শুরু হওয়ার কথা ছিল গত ১৬ ফেব্রুয়ারিতে। কিন্তু সে সময় করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় তা সম্ভব হচ্ছিল না বলে তা পিছিয়ে দেওয়া হয়েছিল।
২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন তিন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১০ হাজার ৯৬৪ জন।

৪০তম বিসিএসে মোট এক হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com