রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা লেবানন থেকে ২টি ড্রোন আঘাত হেনেছে ইসরাইলে: সামরিক বাহিনী অপরাধীদের আতঙ্ক,জনগণের আস্থার প্রতীক পুলিশের অভিযান পরিচালিত বোয়ালিয়া থানার সিভিল টিম তরুণ সমাজ এবারের বাজেটকে ‘সৃজনশীল অর্থনীতির’ বাজেট বলছে মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু মেক্সিকোতে মাদক চক্রের গুলিতে মেয়র নিহত দিনাজপুরের বিরামপুর ৪ নং দিওড় ইউনিয়নে বিবাহ বিচ্ছেদের জেরে নারী নির্যাতন নাজিরপুরে বৃদ্ধাশ্রমের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন তাহিরপুরে ৫২ পিস ইয়াবাসহ ১ ব্যবসায়ী আটক

অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ছয়ে বাংলাদেশ

  • আপডেট টাইম : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৫ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক : নিউ জিল্যান্ডকে টানা দ্বিতীয় ম্যাচে হারিয়ে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আরও একধাপ উন্নতি করেছে বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে উঠে এসেছে ষষ্ঠ স্থানে। শুক্রবার নিউ জিল্যান্ডকে ৪ রানে হারানোর পরই এই স্বীকৃতি পায় তারা।

টি-টোয়েন্টি ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে বাংলাদেশের। জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপট দেখিয়ে সিরিজ জয়ের পর টানা দুই ম্যাচে নিউ জিল্যান্ডকে হারাল টাইগাররা। তার প্রভাব পড়েছে দলগত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে।

প্রথমবারের মতো বাংলাদেশ র‌্যাংকিংয়ের সেরা ছয়ে। এর আগে প্রথম ম্যাচে জয়ের পর ৭ নম্বরে ওঠে। নতুন র‍্যাংকিংয়ে দেখা যায় ২৩ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৫৫৩৮ ও রেটিং ২৪১। অস্ট্রেলিয়ার চেয়ে এক রেটিং এগিয়ে। ৩৩ ম্যাচে অজিদের রেটিং ২৪০।

র‌্যাংকিংয়ে বাংলাদেশের পরে রয়েছে অস্ট্রেলিয়া (সপ্তম) আফগানিস্তান (অষ্টম), শ্রীলঙ্কা (নবম) ও ওয়েস্ট ইন্ডিজ (দশম)। জিম্বাবুয়ে আছে ১১তম স্থানে। বাংলাদেশের সামনে আছে দক্ষিণ আফ্রিকা (২৪৬ পয়েন্ট), নিউ জিল্যান্ড (২৬০ রেটিং পয়েন্ট), পাকিস্তান (২৬১ পয়েন্ট), ভারত (২৭৩ পয়েন্ট) ও ইংল্যান্ড (২৭৮ পয়েন্ট)।

এখন বাংলাদেশের সুযোগ দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে র‍্যাংকিংয়ে পঞ্চম স্থানে উঠে আসার। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জেতে ৭ উইকেটে ও দ্বিতীয়টি জিতেছে ৪ রানে। সিরিজের পরের ম্যাচগুলো হবে ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com