রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৭০ জনের মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত গত ২৪ ঘণ্টায় আরও ৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৬৩ জনে।

এছাড়া একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৩০ জনের। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জনে।

আজ রোববার (০৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮১৯টি নমুনা সংগ্রহ ও ২৫ হাজার ১৬৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯০ লাখ ৬৪ হাজার ১৫টি।

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৭১ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন।

মৃত ৭০ জনের মধ্যে বিশোর্ধ্ব তিনজন, ত্রিশোর্ধ্ব চারজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ১৪ জন, ষাটোর্ধ্ব ২৮ জন, সত্তরোর্ধ্ব ১২ জন এবংআশির্ধ্ব দুইজন মারা যান।
একই সময়ে করোনায় মৃত ৭০ জনের মধ্যে বিভাগওয়ারি হিসাবে দেখা গেছে, ঢাকায় ৩১ জন, চট্টগ্রামে ২০ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ৩ জন, বরিশালে ২ জন, সিলেটে ৬ জন, রংপুরে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com