সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

নারী নিয়ে আবার অঙ্গীকার ভঙ্গ তালেবানের

  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে পূর্ণ মুখঢাকা বোরখা পরতে হবে। এছাড়া লিঙ্গের ওপর ভিত্তি করে শ্রেণিকক্ষ ভাগ করতে হবে, অন্ততপক্ষে শ্রেণিকক্ষে নারী ও পুরুষদের বসার স্থান পর্দা দিয়ে বিভক্ত করতে হবে।

তালেবানের শিক্ষা কর্তৃপক্ষের জারি করা দীর্ঘ নির্দেশনায় বলা হয়েছে, নারী শিক্ষার্থীদের শিক্ষাদানের দায়িত্বে কেবল নারী শিক্ষকই থাকবেন। তবে যদি কোনো কারণে তা সম্ভব না হয়, তাহলে ভালো চরিত্রের ‘বৃদ্ধ পুরুষ’ সেই দায়িত্ব পালন করবেন।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানের প্রথম দফার ক্ষমতার মেয়াদে নারী শিক্ষাব্যবস্থা প্রায় বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে গত ১৫ আগস্ট কাবুল দখলের পর তালেবান জানিয়েছে, তারা নারী শিক্ষা বন্ধ করবে না।

সোমবার থেকে আফগানিস্তানের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো খোলা হচ্ছে।

তালেবানের নির্দেশনায় বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়গুলিকে তাদের সুযোগ-সুবিধার ভিত্তিতে নারী শিক্ষার্থীদের জন্য নারী শিক্ষক নিয়োগ দিতে হবে। নারী ও পুরুষদের জন্য পৃথক প্রবেশ ও বর্হিগমন পথ থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com