মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান

রামেকের করোনা ইউনিটে একদিনে ১০ জনের মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৫ বার পঠিত

 

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে ১০ জনের মৃত্যু হয়েছে। সবাই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ সোমবার (৬ সেপ্টেম্বর) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ছয়, নওগাঁর তিন ও নাটোরের একজন রয়েছেন। সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৮৬ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৩৩ জন। বর্তমানে রাজশাহীর ৬৩, চাঁপাইনবাবগঞ্জের ১৮, নাটোরের ১৮, নওগাঁর ৯, পাবনার ১২, কুষ্টিয়ার ১১, চুয়াডাঙ্গার একজন ও জয়পুরহাটের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৫১ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি ৬০ জন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ২৪ জন ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল ছেড়েছেন ২২ জন।

রবিবার রাতে রাজশাহী মেডিক্যালের ল্যাবে ১৪৯টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২২ জনের। একই দিনে রাজশাহী মেডিক্যালের নমুনা পরীক্ষা হয়েছে আরও ৪৮১ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৮৫ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ১৪ দশমিক ৯৫ শতাংশ, নাটোরের ১২ দশমিক ৯৫ শতাংশ, জয়পুরহাটের ৮ দশমিক ৩৩ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ৮৮ দশমিক ৮৯ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com