শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

করোনায় মমেক হাসপাতালে আরো ৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১০ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি : করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে আরো তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাঁরা।

এ নিয়ে চলতি মাসে মমেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩০ জন। এর আগে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে জুলাই মাসে ৪৮২ এবং আগস্ট মাসে ৪১৯ জন মারা যান হাসপাতালটিতে।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর ) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য জানিয়েছেন।

ডা. মুন আরো জানান, মমেক হাসপাতালের করোনা ইউনিটে নতুন ১৫ জন করোনা রোগী ভর্তিসহ আজ বুধবার সকাল পর্যন্ত ভর্তি আছেন ১২৮ জন। এদের মধ্যে আইসিইউতে সাতজন চিকিৎসাধীন। এ ছাড়া গতকাল মঙ্গলবার সুস্থ হয়ে ৩২ জন হাসপাতাল ছেড়ে গেছেন এবং ৫৩ জন ওয়ানস্টপ ফ্লু কর্নার থেকে সেবা নিয়েছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৪৪টি নমুনা পরীক্ষায় ২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৮৫ শতাংশ।

আজ সকাল পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৪২৩ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৮০ জন। জেলায় করোনা সংক্রমণে মারা গেছেন মোট ২৭৬ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com