রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উন্নয়ন টেকসই করতে কারিগরি পদে দক্ষ প্রকৌশলীদের নিয়োগ প্রয়োজন : মীর শাহে আলম জনগণের মুখে হাসি ফোটানোই এখন বিএনপির প্রধান লক্ষ্য: কেসিসি প্রশাসক মঞ্জু বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থেকে সঠিক সমাজ বিনির্মাণে কাজ করে যাবে : টুকু লাকসাম, মনোহরগঞ্জ ও লাকসাম পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত

আফগান নারীরা যেতে পারবেন বিশ্ববিদ্যালয়ে

  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : তালেবান ক্ষমতা নেওয়ার পর আফগান নারীদের একাডেমিক শিক্ষার পথ সংকুচিত হয়ে পড়েছিল। তবে তালেবানের পক্ষ থেকে এবার ঘোষণা এলো দেশটির নারীরা উচ্চশিক্ষা নিতে পারবেন, যেতে পারবেন বিশ্ববিদ্যালয়ে তবে আলাদা ব্যবস্থাপনার মাধ্যমে এবং পর্দার নিয়ম কানুন মেনে। খবর আল জাজিরার।

তালেবানের নতুন সরকারের শিক্ষামন্ত্রী আব্দুল বাকি হাক্কানি শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলতে গিয়ে রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, আফগানিস্তানের নারীরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন, এমনকি স্নাতকোত্তর পর্যন্ত পড়তে পারবেন তারা। তবে ছেলে-মেয়ে একসঙ্গে বসে নয়, আলাদা ক্লাসরুমে বসে পড়তে পারবেন তারা এবং অবশ্যই হিজাব পড়তে হবে।

তালেবানের এ নেতা বলেন, আজ যা আছে তার উপর আমরা নির্মাণ শুরু করবো, তালেবানের অবস্থান বজায় রেখে, গত ২০ বছরে যতটা পরিবর্তন এসেছে, বিশেষ করে নারীদের ব্যাপারে।

১৫ আগস্ট তালেবান কাবুল দখলে নেওয়ার পর সবচেয়ে বেশি শঙ্কা আর অনিশ্চয়তার মধ্যে পড়েন দেশটির নারীরা। তালেবানের নতুন সরকার ঘোষণা দেওয়ার পর নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলনেও নামেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com