শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

যেভাবে চিনবেন ভেজাল হলুদ গুঁড়া

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯০ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক : হলুদ গুঁড়ার রয়েছে নানা গুণাগুণ। ঘুমের আগে দুধের সঙ্গে হলুদ গুঁড়া মিশিয়ে খাওয়া হয়। এতে করে ঘুম ভালো হয়। হলুদে রয়েছে অ্যান্টি সেপটিক গুণাগুণ। হলুদ খেলে শরীর ভালো থাকে। অনেকে ঘুম থেকে উঠে কাঁচা হলুদ চিবিয়ে খান।

এক সময় রান্নাতেও কাঁচা হলুদ বেটে দেওয়া হতো। কিন্তু এখনকার ব্যস্ত জীবনে সেই বাটাবাটির সময় আর কোথায়? অগত্যা বাজার থাকা প্যাকেটজাত হলুদ গুঁড়াই ভরসা। অথচ চারপাশে ভেজাল পণ্যে ভড়া। এতে অনেকেরই সবচেয়ে বেশি ভয় লাগে এই ভেবে যে, হলুদ গুঁড়াতেও কিছু মিশিয়ে দেওয়া হয়নি তো? যতই হোক, গুঁড়া মশলা যেহেতু কাঁচা খাওয়া হয় না, ফলে তার ভেজাল চেখে বোঝার উপায় নেই। ভেজাল থাকলেও তা সরাসরি মিশে যায় রান্নায়।

ভেজাল চেনার উপায় : গবেষণায় দেখা গেছে, হলুদ গুঁড়ায় ‘ক্রোমেট’ নামে এমন এক ধরনের কেমিক্যাল মেশানো থাকে। এই উপাদান হলুদ গুঁড়াকে আরও বেশি উজ্জ্বল হলুদ করে তোলে। কিন্তু কীভাবে বুঝবেন, আপনার কেনা হলুদ গুঁড়োয় ভেজাল আছে কি না? তার জন্য রয়েছে একটি সহজ পরীক্ষা।

বাজার থেকে খাঁটি হলুদ গুঁড়া কিনে আনুন। অনেক সময় হলুদ পিষে গুঁড়া করে স্বচ্ছ প্যাকেটে ভরে বিক্রি করা হয়। তেমন হলুদ গুঁড়াই কিনতে পারেন। অন্য দিকে কোনো প্যাকেটের হলুদ গুঁড়া কিনুন। বিশেষ করে যে হলুদ গুঁড়ায় ভেজাল মেশানো আছে বলে সন্দেহ করছেন।

দুটি গ্লাসে দুই রকমের হলুদ গুঁড়া এক চা চামচ করে ঢেলে দিন। আলাদা আলাদা চামচ দিয়ে নেড়ে নিন। এবার হলুদ গুঁড়া মেশানো পানির পরিবর্তন দেখুন।

যে গ্লাসের পানি হলুদ গুঁড়া মেশানোর পরে উজ্জ্বল হলুদ রং থাকবে, তা অবশ্যই ভেজাল মেশানো। সেই হলুদ গুঁড়া না খাওয়াই উচিত।

যে গ্লাসে পানির হলুদ রং অনেকটাই ফিকে হয়ে যাবে এবং হলুদ গুঁড়া গ্লাসের তলায় থিতিয়ে পড়বে, তা কিন্তু খাঁটি। তাহলে সহজেই বোঝা গেল, কোন হলুদ গুঁড়ায় ভেজাল আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com