মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর তেলের লাইনে বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটে যোগ দিলেন অনুষ্ঠানে আপনি কাউকে ১০০% খুশি করতে পারবেন না : ভাবনা ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি কুড়িগ্রামে চাকুরী মেলা অনুষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেল, ১২৪ জন। ইরানে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা: পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’, ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে ডিএনসিসির কাউন্সিলর শফিকুলের বিরুদ্ধে দুর্দকের তদন্ত প্রতিবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন

কক্সবাজারে ১৩ আ.লীগ নেতাকে দল থেকে বহিষ্কার

  • আপডেট টাইম : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৮ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় ও দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় কক্সবাজারে আওয়ামী লীগের ১৩ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ মনজুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, হাই কমান্ডের নির্দেশনা অনুযায়ী চেয়ারম্যান পদে ১১ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। একইসঙ্গে দলের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় টেকনাফ ও মহেশখালীতে আরও দুই আওয়ামী লীগ নেতাকেও বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত এসব বিদ্রোহী প্রার্থীরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান নূর হোসেন, হ্নীলা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী কামাল উদ্দীন আহমদ, মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন, মাতারবাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ ও সাবেক চেয়ারম্যান এনামুল হক রুহুল, মাস্টার রুহুল আমিন, আবদুস সাত্তার, হোয়ানকের আওয়ামী লীগ সভাপতি মীর কাসেম, ওয়াজেদ আলী মুরাদ, কুতুবদিয়ার উত্তর ধুরংয়ের সিরাজদৌলাহ এবং পেকুয়ার টৈটং ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল্লাহ। এছাড়াও দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থায় নেওয়ায় হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলম ও টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের সন্তোষজনক জবাব না দিলে চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় হাই কমান্ডের কাছে সুপারিশ করবে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com