শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

এপ্রিলের মধ্যে আসবে ২৪ কোটি ডোজ টিকা: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৭ বার পঠিত

ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আগামী মার্চ-এপ্রিল নাগাদ বিভিন্ন উৎস থেকে বিভিন্ন ধরনের ২৪ কোটি ডোজ করোনা টিকা পাওয়া যাবে বলে আশা করছি। তিনি বলেন, এই ২৪ কোটি টিকার অধিকাংশই আসছে কোভ্যাক্স কাঠামোর আওতায়।

বুধবার রাজধানীতে ইনক্লুসিভ বিজনেসের ওপর ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) আয়োজিত পঞ্চম আন্তর্জাতিক সম্মেলনে যোগদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

গত মাসে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালকের সঙ্গে তার বৈঠকের পর টিকা সংগ্রহের এ ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমরা ২৬ কোটি টিকা চেয়েছি। তবে, তারা ২৪ কোটি টিকার অনুমোদন দিয়েছে। আমরা ২৪ কোটি ডোজ টিকা পেয়ে খুশি। পরে তারা আরও দুই কোটি টিকা প্রদানের চেষ্টা করবে।

তিনি বলেন, বাংলাদেশের ২৬ কোটি টিকা প্রয়োজন। তাই কিছু টিকা দেশেই উৎপাদন করা হবে। দেশের দুই কোটি ২২ লাখ লোক ইতোমধ্যে টিকা গ্রহণ করেছেন।

এক প্রশ্নের জবাব মোমেন বলেন, রাশিয়ার কোভিড-১৯ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে টিকার বিষয়ে সহযোগিতার ক্ষেত্রে নতুন কোনো অগ্রগতি হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com