বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল

সামিউল ইসলাম শাবিপ্রবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৫ বার পঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম। আগামী তিন বছর এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আগামী ১ অক্টোবর বঙ্গবন্ধু হলের বর্তমান প্রভোস্ট পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

মোহাম্মদ সামিউল ইসলাম জানান, এটা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই পদে নিয়োগ দেওয়ায় উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সেই সঙ্গে দায়িত্ব পালনে সবার সহযোগিতা চান।

সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম কিশোরগঞ্জের সদর উপজেলার বাসিন্দা। তিনি ২০১০ সালের শাবিপ্রবির লোকপ্রশাসন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। এর আগে ২০০৬ সালে শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থেকে স্নাতক ও ২০০৮ সালে লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। দুই পরীক্ষাতেই প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন মোহাম্মদ সামিউল ইসলাম। পরবর্তীতে ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ২০০৭ সালে ভাইস চ্যান্সেলর বুক প্রাইজ পান তিনি। এছাড়া টানা দুই মেয়াদে শাবিপ্রবির সহকারী প্রক্টরের দায়িত্বও পালন করেন মোহাম্মদ সামিউল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com