মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান

চট্টগ্রামে চোরাই অটোরিকশাসহ আটক ৬

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৩ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে সাতটি চোরাই সিএনজিচালিত অটোরিকশাসহ ছয় ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার থানা এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে তাদের আটক করা হয়।

আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বাকলিয়া থানা এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে সাতটি চোরাই অটোরিকশা জব্দ করা হয়। একইসঙ্গে চোরাই কাজে জড়িত থাকার অভিযোগে ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- মো. রাসেল (৩৪), মো. নজরুল ইসলাম (৩৫), মো. আব্দুর রশিদ (৩১), মো. আওলাদ হোসেন (২৫), মো. মোক্তার হোসেন (৩৭) ও মো. আব্দুল গফুর (৪৮)।

র‌্যাবের সহকারী পরিচালক নুরুল আবছার আরও জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com